ট্রাম্প-পুতিন ঐতিহাসিক বৈঠক শেষট্রাম্প-পুতিন ঐতিহাসিক বৈঠক শেষ

যুক্তরাষ্ট্রের আলাস্কায় বৈঠকে বসেছিলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কয়েক ঘণ্টা স্থায়ী এ বৈঠককে ‘ইতিবাচক’ বলে আখ্যায়িত করেছেন ট্রাম্প।

তবে আলোচনার পর কোনো চুক্তি বা যুদ্ধ থামানোর ঘোষণা আসেনি। ট্রাম্প জানান, আলোচনার মাধ্যমে চুক্তির সম্ভাবনা রয়েছে, তবে ইউক্রেন ও ইউরোপের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।

সংবাদ সম্মেলনে প্রথমে বক্তব্য দেন পুতিন। তিনি বলেন, দীর্ঘস্থায়ী চুক্তির জন্য ইউক্রেন যুদ্ধের মূল কারণ সমাধান করতে হবে। একইসঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হওয়ার আভাস দেন তিনি। পুতিন দাবি করেন, ট্রাম্প প্রেসিডেন্ট থাকলে হয়তো ইউক্রেনে হামলার প্রয়োজন পড়ত না।

ট্রাম্প জানান, অনেক বিষয়ে তাদের মধ্যে একমত হলেও কয়েকটি বড় ইস্যুতে সমঝোতা হয়নি, তাই কোনো চুক্তি হয়নি। তিনি বলেন, “অগ্রগতি হয়েছে, তবে চুক্তি না হওয়া পর্যন্ত কোনো চুক্তি নেই।” এ বিষয়ে ন্যাটো ও ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিকে অবহিত করার কথা জানান তিনি।

সংবাদ সম্মেলনের শেষে পুতিন মস্কোতে বৈঠকের আমন্ত্রণ জানান ট্রাম্পকে। ট্রাম্পও এ প্রস্তাবে সম্মতি জানান। তবে সম্মেলনে দুই নেতা সাংবাদিকদের কোনো প্রশ্নের উত্তর দেননি।

সূত্র: সিবিএস