এবার জাল ভোট ও ব্যালট ছিনতাইকারীরা সর্বোচ্চ ঝুঁকিতে আছে বলে মন্তব্য করেছেন র্যাব মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান। তিনি বলেছেন, ‘আমি মনে করি এইবার নির্বাচনে ঝুঁকি তাদের আছে—যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে।’
বুধবার (১১ ফেব্রুয়ারি) জাতীয় সংসদের বিপরীতে রাজধানী উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
শহিদুর রহমান সাংবাদিকদের বলেন, ‘যারা নির্বাচনকে ব্যাহত করতে চাবে, নির্বাচনে জালভোট দিতে যাবে, নির্বাচনের ব্যালট বাক্স ছিনতাই করতে যাবে, নির্বাচন কেন্দ্রে আক্রমণ করবে। এদের বোধহয় প্রচণ্ড ঝুঁকির মধ্যে এবার পড়তে হবে। এবং নির্বাচনের ফলাফল যদি মেনে না নিয়ে তারা যদি নাশকতা, বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করে—আমরা সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব।’
তিনি আরও বলেন, ‘এখানে আমরা কোনো রকম হেজিটেট (ইতস্তত) করব না, সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করব।’
