জোটসঙ্গী
নরসিংদী-২ আসনে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের মনোনীত প্রার্থী ও এনসিপি নেতা গোলাম সারোয়ার (সারোয়ার তুষার) জোটের আরেক প্রার্থী আমজাদ হোসাইনের বিরুদ্ধে নির্বাচনী আচরণ নিয়ে অভিযোগ তুলেছেন। নির্বাচনের আগের দিনও তিনি ফেসবুকে দেওয়া একাধিক পোস্টে এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন।
সারোয়ার তুষারের অভিযোগ, জোটের সিদ্ধান্ত অনুযায়ী আমজাদ হোসাইনের প্রার্থিতা প্রত্যাহারের কথা থাকলেও তিনি এখনো জামায়াতের প্রতীক ‘দাঁড়িপাল্লা’ নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
আরও দেখুন
ঢাকা
ভিডিও
বুধবার (১১ ফেব্রুয়ারি) ফেসবুকে দেওয়া এক পোস্টে সারোয়ার তুষার লেখেন, “আমার পুরো নির্বাচনী আসনের বিভিন্ন জায়গা থেকে আমাকে জানানো হচ্ছে, প্রায় সব জায়গায় কিছু লোক দাঁড়িপাল্লার ভোট চাইছে। আমি বিষয়টি বারবার জানিয়েছি। কিন্তু কাজ হচ্ছে না। আমজাদ ভাই চাইলে এই গোপন ভোট চাওয়া থামাতে পারতেন। তিনি থামালেন না। আফসোস! আল্লাহ, তোমার কাছে ইনসাফ চাই!”
এর কয়েক ঘণ্টা আগে আরেক পোস্টে তিনি দাবি করেন, গজারিয়া ইউনিয়নের বিভিন্ন এলাকায় প্রচার করা হচ্ছে—তিনি নাকি অন্য একজনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে গেছেন।
এ অভিযোগ অস্বীকার করে তিনি লেখেন, “এটি একটি ডাহা মিথ্যা প্রচার। কারা এর সঙ্গে জড়িত, তা দ্রুত খুঁজে বের করে ব্যবস্থা নেওয়া হবে। ১১ দলীয় জোটের একমাত্র বৈধ প্রতীক শাপলা কলি।”
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় ২ লাখ ৮৪ হাজার ভোটারের নরসিংদী-২ আসনে সারোয়ার তুষার ও আমজাদ হোসাইনের বাইরে আরও প্রার্থী রয়েছেন। তারা হলেন—
বিএনপির ধানের শীষ প্রতীকে ড. আবদুল মঈন খান
জাতীয় পার্টির লাঙল প্রতীকে এ এন এম রফিকুল আলম সেলিম
ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশ দলের আপেল প্রতীকে মোহাম্মদ ইব্রাহীম
ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ার প্রতীকে আসিফ ইকবাল
এ বিষয়ে আমজাদ হোসাইনের বক্তব্য জানতে চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
