জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবেও শপথ নিয়েছেন জামায়াতের নির্বাচিত সংসদ সদস্যরা। 

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাদের শপথবাক্য পাঠ করান। এসময় স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সেখান থেকে চলে যান।

এর আগে বেলা পৌনে ১১টার দিকে শপথ নেন বিএনপির নর্বনির্বাচিত এমপিরা।

এসময় দলটি জানায়, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন না। এরপরই জামায়াতের পক্ষ থেকে দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের ঘোষণা দেন বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিলে জামায়াত কোনো শপথই নেবে না। জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও একই কথা বলা হয়েছে।