ডেস্ক রিপোর্ট

ইরানের বিপক্ষে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সংঘাতকে ঘিরে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতারের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উপর। এরইমধ্যে একাধিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

বিভিন্ন এয়ারলাইন্সের বরাতে জানা গেছে , রোববার (০১ মার্চ) থেকে সোমবার (০২ মার্চ) এ সময় পর্যন্ত ঢাকায় মোট ১০২ টি ফ্লাইট ও হজরত শাহ আমানতে ২৫টি ফ্লাইট (এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত) বাতিল ঘোষণা করা হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে সৃষ্ট নিরাপত্তা পরিস্থিতিতে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধ করে দেয়।

এ ফলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হতে নিম্নলিখিত এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল হয়েছে।

সেগুলো হলো-
২৮ ফেব্রুয়ারি ২০২৬ (২৩৫৯ LT পর্যন্ত)
EK – এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত): ১টি
GF – গালফ এয়ার (বাহরাইন): ১টি
FZ – ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত): ১টি
G9 – এয়ার অ্যারাবিয়া (সংযুক্ত আরব আমিরাত): ৩টি
BS – ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ): ৬টি
BG – বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ): ১১টি
মোট বাতিল ফ্লাইট: ২৩টি
০১ মার্চ-(০০০০ LT পরবর্তী)
J9 – জাজিরা এয়ারওয়েজ (কুয়েত): ২টি
EK – এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত): ৫টি
GF – গালফ এয়ার (বাহরাইন): ২টি
FZ – ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত): ৪টি
QR – কাতার এয়ারওয়েজ (কাতার): ২টি
OV – সালাম এয়ার (ওমান): ২টি
G9 – এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত): ৮টি
KU – কুয়েত এয়ারওয়েজ (কুয়েত): ২টি
BS – ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ): 4টি
BG – বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ): ৯টি
মোট বাতিল ফ্লাইট: ৪০টি
০২ মার্চ- দুপুর পর্যন্ত (০০০০ LT পরবর্তী)
QR – কাতার এয়ারওয়েজ (কাতার): ৪টি
EK – এমিরেটস এয়ারলাইনস (সংযুক্ত আরব আমিরাত): ৫টি
GF – গালফ এয়ার (বাহরাইন): ২টি
FZ – ফ্লাইদুবাই (সংযুক্ত আরব আমিরাত): ৪টি
KU – কুয়েত এয়ারওয়েজ (কুয়েত): ২টি
G9 – এয়ার অ্যারাবিয়া (শারজাহ, সংযুক্ত আরব আমিরাত): ৮টি
BG – বিমান বাংলাদেশ এয়ারলাইন্স (বাংলাদেশ): ৪টি
BS – ইউএস-বাংলা এয়ারলাইন্স (বাংলাদেশ): ১০টি
মোট বাতিল ফ্লাইট: ৩৯টি
সর্বমোট বাতিলকৃত ফ্লাইট: ১০২টি

যেহেতু মধ্যপ্রাচ্যে দুবাই, আবুধাবী ও শারজাহের এয়ারফিল্ড অদ্যাবধি বন্ধ রয়েছে সেহেতু আজ সকালে চট্টগ্রামের হযরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মধ্যপ্রাচ্যগামী দুইটি ডিপার্চার ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যগামী ইউএস-বাংলা এয়ারলাইনসের ১টি ডিপার্চার ফ্লাইট ও ১টি অ্যারাইভাল ফ্লাইট বাতিল ঘোষণা করা হয়েছে। এয়ার আরাবিয়া এর মধ্যপ্রাচ্যগামী ১টি ডিপার্চার ফ্লাইট বাতিল করা হয়েছে।
অন্যদিকে মাস্কাট থেকে আসা সালাম এয়ারের ফ্লাইট OV-401 অত্র বিমানবন্দরে আজ সকাল ৮টা ১৫ মিনিটে অবতরণ করে পুনরায় যাত্রী দিয়ে OV-402 ফ্লাইট যোগে মাস্কাটের উদ্দেশে ৯টা ৩০ মিনিটের দিকে বিমানবন্দর ছেড়ে যায়।
গত ২৮ তারিখ হতে মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধাবস্থার মধ্যে আজ সকাল পর্যন্ত অত্র বিমানবন্দরের সর্বমোট ২৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল করা হয়েছে।

ডেস্ক রিপোর্ট