
কুয়েতে অনির্দিষ্টকালের জন্য দূতাবাস বন্ধ ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার (৩ মার্চ) এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে দেশটি। এর আগে সোমবার ওই দূতাবাস লক্ষ্য করে হামলা চালায় ইরান। এতে মিশনটির ভবন থেকে ধোঁয়া উড়তে দেখা যায়।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক বিবৃতিতে দূতাবাস জানায়, চলমান আঞ্চলিক উত্তেজনার কারণে কুয়েতে অবস্থিত মার্কিন দূতাবাস পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। আমরা নিয়মিত এবং জরুরি সব কনস্যুলার অ্যাপয়েন্টমেন্ট বাতিল করেছি।
