
আজারবাইনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দাবি, ইরান থেকে ড্রোন হামলা চালানো হয়েছে দেশটির ওপর। এতে আহতের সংখ্যা ২। বৃহস্পতিবার (৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য নিশ্চিত করেছে।
সরকারের ঘনিষ্ঠ একটি সূত্রের শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা গেছে,নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালের কাছে কালো ধোঁয়া উড়ছে।যা ইরানের সীমান্ত থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দূরে অবস্থিত।
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার পর তারা ইরানের রাষ্ট্রদূতকে তলব করেছে। পাশাপাশি পালটা হামলার অধিকার রয়েছে বলে সতর্ক করেছে ইরানকে।
চলমনা সংঘাতের মধ্যে বৃহস্পতিবার ভোরে ইসরায়েলের দিকে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান বলে জানিয়েছে দেশটির সামরিক বাহিনী। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
