
কুয়েতে মার্কিন বাহিনীর ওপর আবার হা/ম/লা চালিয়েছে ইরান। এবার ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে। ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, কুয়েতে যুক্তরাষ্ট্রের ঘাঁটি আরিফজানে মার্কিন বাহিনীর ওপর ড্রোন হা/ম/লা চালিয়েছে ইরান। এর আগে কুয়েতে ইরানের হামলায় ৬ মার্কিন সেনা নিহত হয়। গত শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হা/ম/লা/র জবাবে পাল্টা হা/মলা শুরু করে তেহরান। হামলায় এখন পর্যন্ত ওই ৬ জন মার্কিন সেনা নিহত হয়েছে নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র। সূত্র: আল জাজিরা
