
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির পর ইরানও পাল্টা হামলা চালানোর সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে নতুন মার্কিন স্থাপনা চিহ্নিত করার চেষ্টা করছে বলে জানিয়েছেন ইরানের একজন কর্মকর্তা। ইরান জানিয়েছে, তারা মার্কিন সামরিক স্থাপনা ও লক্ষ্যবস্তু চিহ্নিত করতে কাজ করছে, যেগুলো ভবিষ্যতে হামলার জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।
শনিবার (৭ মার্চ) ডোনাল্ড ট্রাম্প ইরানে কঠোর আঘাত হানার ঘোষণা দেন। তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র ইরানকে সম্পূর্ণ ধ্বংসের জন্য নতুন লক্ষ্যবস্তু বিবেচনা করছে।’
ট্রাম্পের এই ঘোষণার পর ইরানি এক কর্মকর্তা সিএনএনকে জানান, মার্কিন স্থাপনা, বিমানঘাঁটি ও অন্যান্য সামরিক প্রতিষ্ঠানগুলো নজরে রাখা হচ্ছে। সুনির্দিষ্ট লক্ষ্যবস্তু চিহ্নিত করা হলে তা ভবিষ্যতে প্রতিশোধমূলক বা প্রতিরোধমূলক কার্যক্রমের জন্য ব্যবহার করা হবে।
