
দক্ষিণ লেবাননে ২ ইসরায়েলি সেনা নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির সামরিক বাহিনী। গত সপ্তাহে ইসরায়েলি বিমান হামলা জোরদারের পর ইসরায়েল-হিজবুল্লাহ সংঘর্ষ আবার শুরু হওয়ার পর এই প্রথম তাদের কোনো সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল।
তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানায়নি সেনাবাহিনী।
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার পর ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বাড়ায় ইসরায়েল-লেবানন সীমান্তজুড়ে লড়াই অব্যাহত রয়েছে।
সূত্র: আল জাজিরা
