ইরানের সঙ্গে যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্ববাজারে তেলের দাম বাড়তে থাকলেও তা মোকাবেলায় নিজের কাছে ‘একটি পরিকল্পনা’ রয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে তিনি দাবি করেছেন, এই পরিকল্পনা বাস্তবায়ন হলে জনগণ ‘খুব খুশি হবে’।

সোমবার (৯ মার্চ) ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ যুদ্ধের দশম দিনে ফোনে নিউইয়র্ক পোস্টকে এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প এসব কথা বলেন।

তিনি জানান, ইরানের সঙ্গে উত্তেজনার কারণে তেলের দাম বাড়লেও তা মোকাবিলায় তার একটি ‘পরিকল্পনা’ রয়েছে।

তিনি বলেন, ‘আমার সবকিছুর জন্য একটি পরিকল্পনা আছে (আই হ্যাভ আ প্ল্যান ফর এভরিথিং)।’ তিনি আশা প্রকাশ করে বলেন, ‘আমেরিকানরা এতে খুব খুশি হবে এবং তেলের দাম কমে যাবে।’