
দুর্ঘটনায় দুমড়ে মুচড়ে যাওয়া মাইক্রোবাস।
বৃহস্পতিবার (১২ মার্চ) বিকেল ৪টার দিকে একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাইক্রেবাসের মুখোমুখি সংঘর্ষে তারা নিহত হন।
মোংলা হাইওয়ে থানার ওসি মো. জাফর আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতদের মধ্যে ৮ জনের লাশ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়েছে। বাকি দুজনের রামপাল স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের নাম পাওয়া যায়নি।
