জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে আম গাছের চারা রোপণ করেন শেষে দোয়া 

জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণের গোলাপ বাগানে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম একটি আম গাছের চারা রোপণ করেন। এরপর ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালও একটি আম গাছের চারা রোপণ করেন।


শনিবার (১৪ মার্চ) গোলাপ বাগানে তারা আমগাছের চারা রোপণ করেন।


বৃক্ষরোপণ শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, তাদের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো এবং দেশের স্বাধীনতার জন্য যারা প্রাণ দিয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া ও মোনাজাত করেন।


বৃক্ষরোপণ অনুষ্ঠানের পূর্বে স্পিকার তার বাংলো পরিদর্শন করেন। এসময় জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, অতিরিক্ত সচিব, সার্জেন্ট এ্যাট আর্মসসহ সংশ্লিষ্ট কর্মকর্তা- কর্মচারী ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


বৃহস্পতিবার (১২ মার্চ) জাতীয় সংসদের অধিবেশনে স্পিকার হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ভোলা–৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ এবং ডেপুটি স্পিকার হিসেবে সংসদ সদস্য ও ভূমি প্রতিমন্ত্রী কায়সার কামালকে শপথ পড়ান।