জাতীয় সংসদে আজ সমাজকল্যাণ ও নারীবিষয়ক মন্ত্রী ডা. জাহিদ হোসেন অনুপস্থিত থাকায় দ্বিতীয় প্রশ্নের উত্তর দিতে দাঁড়ালেন প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল। প্রথম প্রশ্নের উত্তরে সম্বোধন করতে গিয়ে ‘মাননীয় স্পিকার’র জায়গায় দু-একবার বলে ফেলেন ‘মাই লর্ড’।

সম্পূরক উত্তর দিতে দাঁড়িয়ে বললেন, ওকালতি করি, অভ্যাস বশত ‘মাই লর্ড’ বলে ফেলেছি। এ জন্য দুঃখিত।

তবে মূল প্রশ্ন ও চারটি সম্পূরক প্রশ্নের উত্তর প্রথমবার এমপি ও প্রতিমন্ত্রী হয়ে তিনি উত্তর দিচ্ছেন।