
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটো ও মিত্র দেশগুলোর কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ‘অনেক দেশই ইরানের যুদ্ধে জড়াতে চায় না।’
ট্রাম্প তার নিজের সামাজিক মাধ্যমে ট্রুথ সোশ্যালে লিখেছেন- ‘যুক্তরাষ্ট্রের ন্যাটোর সাহায্য কখনোই দরকার ছিল না, এখনো নেই।’
এদিকে ইরানের সঙ্গে চলমান যুদ্ধের জেরে পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল কাউন্টারটেররিজম সেন্টারের প্রধান জো কেন্ট। তিনি এই সেন্টারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এই সংস্থাটি ‘সন্ত্রাসবাদ’ সংক্রান্ত হুমকি বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং জাতীয় গোয়েন্দা পরিচালকের কাছে পরামর্শ দিয়ে থাকে।
অন্যদিকে, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী দাবি করেছেন, তাদের হামলায় ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের প্রধান আলী লারিজানি এবং ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) আওতাধীন আধাসামরিক বাহিনী ‘বাসিজ ফোর্সের’ কমান্ডার গোলামরেজা সোলাইমানি নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ এ তথ্য জানিয়েছেন। তবে এই খবরের বিষয়ে ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া বা মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে, মার্কিন সামরিক বাহিনীর সবশেষ তথ্যে জানানো হয়েছে, ইরানকে কেন্দ্র করে চলমান সংঘাতের শুরু থেকে এখন পর্যন্ত দেশজুড়ে প্রায় ৭ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইউএস সেন্ট্রাল কম্যান্ড (সেন্টকম) এই তথ্য প্রকাশ করেছে।
সেন্টকমের তথ্য অনুযায়ী, অভিযানে ইরানের ১০০টিরও বেশি নৌযান ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।
এক বিবৃতিতে সেন্টকম জানায়, ইরানি শাসনব্যবস্থার নিরাপত্তা কাঠামো ভেঙে দিতে আমাদের বাহিনী লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে। বিশেষভাবে সেসব স্থাপনাকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যেগুলো তাৎক্ষণিক হুমকি সৃষ্টি করতে পারে
