ইসরায়েলকে ধ্বংস করার চেষ্টা হলে যুদ্ধে যোগ দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন উগান্ডার প্রতিরক্ষা প্রধান মুহুজি কাইনেরুগাবা।

বুধবার (২৫ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি বলেন, ‘মধ্যপ্রাচ্যের যুদ্ধ দ্রুত শেষ হোক—এটাই উগান্ডার চাওয়া। কিন্তু কেউ যদি ইসরায়েলকে হারানোর চেষ্টা করে, তাহলে উগান্ডা ইসরায়েলের পক্ষ নেবে’।

জেনারেল কাইনেরুগাবা উগান্ডার প্রেসিডেন্ট ইয়োওয়েরি মুসেভেনির ছেলে ও দেশটির প্রতিরক্ষা বাহিনীর প্রধান।

তার এই বক্তব্য এমন সময় এলো, যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সংঘাত বাড়ছে। ফেব্রুয়ারির শেষ থেকে হামলা-পাল্টা হামলা চলছে। ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার হচ্ছে। আশপাশের দেশগুলোও এর প্রভাব পড়ছে।

এর আগে মুহুজি তার দেশে ইয়োনোতান নেতানিয়াহুর স্মরণে মূর্তি নির্মাণের কথা কথা বলে সমালোচনার জন্ম দিয়েছিলেন। ইয়োনোতান নেতানিয়াহু হলেন, ইসরায়লের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ভাই। ১৯৭৬ সালে এনতেব্বে অভিযানে তিনি নিহত হন।