
ইসরায়েল ও উপসাগরীয় অঞ্চলে নতুন করে হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। শুক্রবার তারা জানিয়েছে, আগেরদিন যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছে।
বার্তা সংস্থা আইআরএনএ ও ফার্স নিউজ জানিয়েছে, ওই হামলায় দূরপাল্লার ও মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্র এবং বিধ্বংসী ও রোমিং ড্রোন ব্যবহার করা হয়। হামলার লক্ষ্যবস্তু ছিল ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত ও বাহরাইন।
আইআরজিসি তাদের বিবৃতিতে বিশেষভাবে উল্লেখ করেছে যে, বাহরাইনে অবস্থিত মার্কিন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ‘প্যাট্রিয়ট’ এর একটি রক্ষণাবেক্ষণ স্থাপনা লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
