
সৌদি আরবে ইরানের হামলায় গত এক সপ্তাহে দুই ডজনের বেশি মার্কিন সেনা আহত হয়েছেন বলে জানা গেছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই সূত্র জানিয়েছে, সর্বশেষ হামলায় ইরান ছয়টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ২৯টি ড্রোন ছোড়ে সৌদি আরবের প্রিন্স সুলতান বিমানঘাঁটি লক্ষ্য করে।
এই হামলায় অন্তত ১৫ জন মার্কিন সেনা আহত হন, যাদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর।
এর আগে, মার্কিন কর্মকর্তারা জানিয়েছিলেন, এতে অন্তত ১০ জন সেনা আহত হন, যার মধ্যে দুইজন গুরুতর ছিল।
সূত্রগুলো আরও জানায়, চলতি সপ্তাহেই ওই ঘাঁটিতে আরও দুই দফা হামলা হয়েছে। এর একটি হামলায় ১৪ জন মার্কিন সেনা আহত হয়।
সৌদি আরবের রাজধানী রয়াদ থেকে প্রায় ৯৬ কিলোমিটার দূরে অবস্থিত এই ঘাঁটিটি সৌদি বিমান বাহিনী পরিচালনা করলেও সেখানে মার্কিন সেনারাও অবস্থান করছে।
