
যুদ্ধ এড়াতে চায় ইরান, তবে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া কোনো দাবি মেনে নেওয়া হবে না—এমন অবস্থান জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
বুধবার (২৫ মার্চ) এক বক্তব্যে তিনি বলেন, “আমরা যুদ্ধ চাই না। দায়িত্ব নেওয়ার পর থেকেই আমি বিশ্বাস করি যুদ্ধ এড়িয়ে চলা উচিত।” তবে একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, “যদি আমাদের ওপর জোর করে কিছু চাপিয়ে দেওয়া হয়, অপমান করা হয়, তাহলে কি আমরা তা মেনে নেব?”
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার প্রধান রাফায়েল গ্রোসির সঙ্গে ফোনে কথা বলেন। সেখানে তিনি ভবিষ্যৎ আলোচনার জন্য একটি সুসংগঠিত কাঠামো তৈরির ওপর জোর দেন।
তবে সাম্প্রতিক হামলার পর ইরান কিছু ক্ষেত্রে আন্তর্জাতিক আণবিক সংস্থার সঙ্গে সহযোগিতা সীমিত করেছে। তেহরানের অভিযোগ, সংস্থাটি পক্ষপাতদুষ্ট আচরণ করেছে এবং হামলার নিন্দা জানাতে ব্যর্থ হয়েছে।
