হাইফার তেল শোধনাগারের আগুন

ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের হাইফায় একটি ইসরায়েলের লেগেছে। সোমবার স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, হাইফা শহরের বাজান তেল শোধনাগারে আগুনের ঘটনা ঘটে। টেলিভিশন ফুটেজে শোধনাগার এলাকা থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

তবে শোধনাগারটি সরাসরি ক্ষেপণাস্ত্রে আঘাতপ্রাপ্ত হয়েছে, নাকি প্রতিরক্ষা ব্যবস্থার বিস্ফোরণের টুকরো (শ্র্যাপনেল) থেকে আগুন লেগেছে—তা এখনও নিশ্চিত নয়।

উঠে আসা বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, আঘাতপ্রাপ্ত এলাকাটি বাজান তেল শোধনাগারের অত্যন্ত স্পর্শকাতর অবকাঠামোর ভেতরে বা তার কাছাকাছি। এর আগেও বিভিন্ন হামলায় এই শোধনাগারটিকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। আগের হামলাগুলোতে মিসাইলের স্প্লিন্টারের আঘাতে এই স্থাপনায় স্থানীয়ভাবে ক্ষয়ক্ষতি এবং সাময়িক বিদ্যুৎ বিভ্রাট ঘটেছিল, তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

একই হামলায় আশপাশের এলাকা ক্রায়োট ও শফারামেও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর বিমান হামলা চালানোর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ছে। এর জবাবে ইরান ইসরায়েলসহ বিভিন্ন দেশে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে।