
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান সামরিক অভিযানের ৩০ দিন পূর্তিতে মার্কিন স্থলবাহিনীকে চরম পরিণতি ভোগ করার হুশিয়ারি দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। তিনি বলেছেন, মার্কিন সেনারা ইরানে পা রাখামাত্রই তাদের ‘পুড়িয়ে মারা হবে’ এবং যুক্তরাষ্ট্রের আঞ্চলিক মিত্রদের চিরতরে শাস্তি দেওয়া হবে।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক বার্তায় গালিবাফ অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র প্রকাশ্যে আলোচনার কথা বললেও গোপনে স্থল হামলার ছক কষছে। যুদ্ধে তারা যা অর্জন করতে পারেনি, নিজেদের দেওয়া ১৫ দফার শর্ত দিয়ে এখন সেটিই আদায় করতে চাইছে ওয়াশিংটন।
