
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের কাছে সংবেদনশীল তথ্য পাঠানোর অভিযোগে ইরানে দুইজনকে গ্রেফতার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার (৩১ মার্চ) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
দেশটির বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের উত্তর-পশ্চিমাঞ্চলে অভিযান চালিয়ে অভিযুক্ত দু’জনকে আটক করা হয়।
অভিযোগ রয়েছে, গুরুত্বপূর্ণ স্থাপনার তথ্য সরবরাহের বিনিময়ে তারা ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে টাকা নিতেন।
পূর্ব আজারবাইজান প্রদেশের ওস্কু এলাকা থেকে আটক দুইজনকে পরে ইরানি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানানো হয়েছে।
