ক্রিমিয়ায় রাশিয়ার একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে আরোহী ২৯ জনের নিহত হয়েছেন। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয় জানায়, একটি ‘রুটিন ফ্লাইটের’ সময় বিমানটির সঙ্গে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে এন-২৬ মডেলের ওই বিমানটির ধ্বংসাবশেষ খুঁজে পাওয়া যায়।