
ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, গতরাত থেকে আজ সোমবার সকাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত শত্রুপক্ষের রাডার স্টেশনগুলোতে হামলা চালানো হয়েছে। স্টেশনগুলোর কাজ ছিল ক্ষেপণাস্ত্র এবং সামরিক ড্রোন শনাক্ত ও প্রতিহত করা।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সেনাবাহিনীর ড্রোনগুলো সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত মার্কিন সামরিক বাহিনীর “অবস্থান” লক্ষ্য করেও হামলা চালিয়েছে।
এর আগে শুক্রবার ইরান সৌদি আরবে মার্কিন ঘাঁটি প্রিন্স সুলতানে হামলা চালিয়ে একটি মার্কিন বিমান ধ্বংস করেছে।
