মিয়ানমারের জান্তা বাহিনী ও দেশটির বিদ্রোহী গোষ্টি আরাকান আর্মির সাথে চলমান সংঘাতের মাঝে সেন্টমার্টিন দ্বীপের অদূরে বাংলাদেশের আকাশসীমায় উড়ছে আজানা ড্রোন। বিষয়টি নিয়ে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার বাসিন্দাদের মাঝে উদ্বেগ বেড়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে প্রায় এক ঘণ্টা ধরে লাল-সবুজ রঙের বাতি প্রজ্জ্বলিত দুটি ড্রোন ওড়তে দেখা যায়।3

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দাদের দাবী ড্রোন দুটি মিয়ানমারের দিক থেকে ওড়ানো হয়েছে।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফয়েজুল ইসলাম ‘বার্তা বাজার’কে জানান, ‘আজ সন্ধ্যা ৭টার দিকে সেন্টমার্টিন দ্বীপের জেটি সংলগ্ন পূর্ব আকাশে প্রায় এক ঘণ্টা ধরে লাল-সবুজ রঙের বাতি প্রজ্জ্বলিত দুটি ড্রোন ওড়তে দেখা দেখা গেছে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানাগেছে ড্রোন দুটি মিয়ানমারের দিক থেকে এসেছে। ধারণা করা হচ্ছে মিয়ানমার সীমান্তে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির জড়িত থাকতে পারে। এটি সীমান্ত ও জাতীয় নিরাপত্তা জন্য উদ্বেগ জনক বিষয়

দ্বীপের ইউপি সদস্য নোমান জানান, আজ সন্ধ্যার পর সেন্টমার্টিন সংলগ্ন আকাশে দুটি ড্রোন উড়তে দেখে লোকজন জড়ো হন। পরে বিষয়টি দ্বীপে দায়িত্বরত রাষ্ট্রীয় সংস্থাদের জানানো হয়।

স্থানীয়দের দাবি, মিয়ানমারের বিদ্রোহী গোষ্টির সাথে দেশটির অভ্যান্তরিন সংকট সৃষ্টি হওয়ার পর থেকে সেন্টমার্টিন মেরিন জোনে বাংলাদেশের আকাশে বিভিন্ন কর্মকান্ড চোখে পড়েছে। নতুন করে দেশের আকাশ সীমায় অবৈধ ভাবে ড্রোন উড়ার বিষয়টি সীমান্ত নিরাপত্তার জন্য হুমকি হতে পারে। তাই নিরাপত্তার স্বার্থে অনুসন্ধান পূর্বক দ্রুত বিষয়টি নিয়ে যথাযথ পদক্ষেপ নেওয়া জরুরী।