
ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা শুরু করেছে বলে জানিয়েছে তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুমকি দিয়েছেন, হরমুজ প্রণালি খুলে দেওয়ার নির্ধারিত সময়সীমার মধ্যে কোনো চুক্তি না হলে ‘একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যেতে পারে’। ইরান ও হিজবুল্লাহ পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করেছে। সাইরেন বাজছে ইসরায়েল জুড়ে।
১০:০৪ অপরাহ্ণ | ০৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাবে চীন-রাশিয়ার ভেটো
ইরানের প্রতি দৃঢ় সমর্থন দেখিয়ে চীন ও রাশিয়া ভেটো দেওয়ায় হরমুজ প্রণালি নিয়ে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে উত্থাপিত প্রস্তাবটি পাস হয়নি। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ভেটো ক্ষমতাসম্পন্ন পাঁচ দেশসহ ১৫ সদস্যের নিরাপত্তা পরিষদে এই প্রস্তাবের পক্ষে ১১টি এবং বিপক্ষে দুটি ভোট পরেছে। পাকিস্তান ও কলম্বিয়া ভোটদানে বিরত ছিল।
‘আত্মসমর্পণের চাপ দিলে নমনীয় হবে না ইরান’
যুক্তরাষ্ট্র চাপ দিয়ে আত্মসমর্পন করাতে চাইলে ইরান কোনো ধরনের নমনীয়তা দেখাবে না বলে জানিয়েছেন তেহরানের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে এখনও পাকিস্তানের মাধ্যমে বার্তা আদান-প্রদান চলছে।’
ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয় হোয়াইট হাউসের বিবেচনায় নেই
ইরানে পারমাণবিক অস্ত্র ব্যবহারের বিষয়টি তাদের বিবেচনাতে নেই বলে জানিয়েছে হোয়াইট হাউস। সূত্র: এএফপি
০৮:২৯ অপরাহ্ণ | ০৭ এপ্রিল ২০২৬
ইরানে ৮ সেতুতে হামলার দাবি ইসরায়েলের
ইসরায়েলি বাহিনী তাদের টেলিগ্রাম চ্যানেলে ইরানে আটটি রেললাইন ও সেতুতে হামলার বিষয়ে নিশ্চিত করেছে। তাদের দাবি, আইআরজিসি এগুলো অস্ত্র ও সামরিক সরঞ্জাম পরিবহনে ব্যবহার করতো। তারা জানিয়েছে, ইরানের তেহরান, কারাজ, তাবরিজ, কাশান ও কোমসহ বিভিন্ন এলাকায় এসব হামলা হয়েছে। সূত্র: আলজাজিরা
ইরানে রেলপথ ও সেতুতে হামলার দাবি নেতানিয়াহুর
ইরানের রেলপথ ও সেতুতে ইসরায়েল হামলা চালিয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আজ মঙ্গলবার ট্রাম্পের ট্রুথ সোশ্যাল পোস্টের প্রায় দেড় ঘণ্টা পর এক বিবৃতিতে তিনি জানান, এসব হামলা তেহরানসহ বিভিন্ন স্থানে পরিচালিত হয়েছে। সূত্র: রয়টার্স
০৮:১৮ অপরাহ্ণ | ০৭ এপ্রিল ২০২৬
লেবাননে নিহত বেড়ে ১৫৩০
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২ মার্চ থেকে লেবাননজুড়ে ইসরায়েলি হামলায় অন্তত ১ হাজার ৫৩০ জন নিহত হয়েছেন। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, একই সময়ে আরও ৪ হাজার ৮১২ জন আহত হয়েছেন।
০৭:৫৫ অপরাহ্ণ | ০৭ এপ্রিল ২০২৬
ইরানে নতুন হামলার খবরে তেলের দাম বেড়েছে ২ শতাংশের বেশি
ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে মার্কিন-ইসরায়েলি হামলার খবরের পর আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে। আজ মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রধান তেল সূচক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের মে মাসের চুক্তির দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১৪ দশমিক ৭১ ডলারে পৌঁছায়। অন্যদিকে আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট নর্থ সি ক্রুডের জুন মাসের চুক্তির দাম ০ দশমিক ৪ শতাংশ বেড়ে দাঁড়ায় ব্যারেলপ্রতি ১১০ দশমিক ২২ ডলারে।
০৭:৫১ অপরাহ্ণ | ০৭ এপ্রিল ২০২৬
ইরান ও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা, সাইরেন বাজছে ইসরায়েলে
ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ইরান ও হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করায় দেশটির উত্তর ও দক্ষিণ অঞ্চলে সাইরেন বাজছে। ইসরায়েলের আরুৎজ শেভার বরাতে আলজাজিরা জানিয়েছে, দক্ষিণ নেগেভের দিকে ধেয়ে আসা ইরানের একটি ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
০৭:৪৪ অপরাহ্ণ | ০৭ এপ্রিল ২০২৬
মঙ্গলবার রাতের মধ্যে ইরানের জবাব আশা করছি: জেডি ভ্যান্স
মঙ্গলবার রাতের মধ্যে ইরানের কাছ থেকে জবাব আশা করছে যুক্তরাষ্ট্র। আজ মঙ্গলবার মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন বলে সিএনএন জানায়। জেডি ভ্যান্স বলেন, ইরানকে নিয়ে আলোচনা অব্যাহত থাকায় যুক্তরাষ্ট্র মঙ্গলবার রাত ৮টার মধ্যে (বাংলাদেশ সময় বুধবার ভোর ৬টা) জবাব পাওয়ার আশা করছে।
০৭:৪১ অপরাহ্ণ | ০৭ এপ্রিল ২০২৬
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার প্রচেষ্টা চলছে
দুটি পাকিস্তানি সূত্র রয়টার্সকে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার প্রচেষ্টা এখনও চলছে। যদিও ট্রাম্পের নির্ধারিত সময়সীমার আগেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের ওপর তীব্র হামলা শুরু করেছে।
০৭:৩৯ অপরাহ্ণ | ০৭ এপ্রিল ২০২৬
ইরানের খারগ দ্বীপে মার্কিন-ইসরায়েলি হামলা
ইরানের গুরুত্বপূর্ণ তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে যুক্তরাষ্ট্র-ইসরায়েল হামলা চালিয়েছে। ইরানের সংবাদসংস্থা মেহর জানিয়েছে, ‘আমেরিকান-জায়নবাদী শত্রু খারগ দ্বীপে একাধিক হামলা চালিয়েছে এবং সেখানে কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে।’ সূত্র: এএফপি
০৭:৩০ অপরাহ্ণ | ০৭ এপ্রিল ২০২৬
কয়েক ঘণ্টায় ৪ ড্রোন ভূপাতিত করেছে সৌদি আরব
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাতে আলজাজিরা জানিয়েছে, তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সাম্প্রতিক কয়েক ঘণ্টায় চারটি ড্রোন ভূপাতিত ও ধ্বংস করেছে।
০৭:৩০ অপরাহ্ণ | ০৭ এপ্রিল ২০২৬
ইসরায়েলের কিরিয়াত শমোনায় ইরানের হামলা
ইসরায়েলি গণমাধ্যম হারেৎজ-এর বরাতে আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি জরুরি পরিষেবা কিরিয়াত শমোনায় একটি স্থাপনায় সরাসরি হামলার খবর দিয়েছে। তবে কোনো হতাহতের খবর এখনো পাওয়া যায়নি। হারেৎজ জানিয়েছে, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মধ্যে গাজা উপত্যকার সীমান্তবর্তী ইসরায়েলের নেগেভেও সাইরেন বাজছে।
০৭:২০ অপরাহ্ণ | ০৭ এপ্রিল ২০২৬
আল্টিমেটাম না মানলে ‘পুরো সভ্যতা ধ্বংস হবে’, ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি
হরমুজ প্রণালি খুলে দিতে যুক্তরাষ্ট্রের দেওয়া আল্টিমেটাম না মানলে ইরানের ‘পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে’ বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজ মঙ্গলবার ট্রাম্পের নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশালে দেওয়া পোস্টের বরাতে বার্তাসংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে। ট্রাম্প লিখেছেন, ‘আজ রাতেই একটি পুরো সভ্যতা ধ্বংস হয়ে যাবে—যা আর কখনো ফিরে আসবে না। আমি
