
চট্টগ্রাম নগরীর দুই নম্বর গেট এলাকার চিটাগং শপিং কমপ্লেক্সে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।
শনিবার (১১ এপ্রিল) সকাল ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, ৯টা ৪৫ মিনিটের দিকে আগুনের খবর আসে। এরপর ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে আগুনের সূত্রপাত নিয়ে কোনো তথ্য জানায়নি।
স্থানীয়রা বলছেন, চিটাগং শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তলার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
