
হিজবুল্লাহ জানিয়েছে, তারা দক্ষিণ লেবাননে ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে হামলা চালিয়েছে এবং একটি ড্রোন ভূপাতিত করেছে।
মঙ্গলবার আলজাজিরা এ খবর প্রকাশ করেছে। হিজবুল্লাহ জানিয়েছে, তাদের যোদ্ধারা অধিকৃত কাফারশোবা পাহাড়ে একটি ইসরায়েলি মেরকাভা ট্যাঙ্কে আঘাত করেছে। এ ঘটনা লেবানন-ইসরায়েল সীমান্তে সংঘর্ষ আরও তীব্র করেছে।
এক বিবৃতিতে বলা হয়েছে, উপযুক্ত অস্ত্র ব্যবহার করে সামাকা এলাকায় ট্যাঙ্কটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে এবং সরাসরি আঘাতের দাবি জানানো হয়েছে।
ইসরায়েলি সেনাবাহিনী এই হামলা বা সম্ভাব্য হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো তথ্য নিশ্চিত করেনি। হিজবুল্লাহ আরও জানিয়েছে, মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের নাবাতিহ এলাকায় একটি ইসরায়েলি ড্রোন ভূপাতিত করা হয়েছে।
