
গত ১৫ দিনে দেশের বিভিন্ন স্থানে অন্তত ৪০টি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। ধারাবাহিক এসব ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ বাড়ছে।
গত দুই সপ্তাহে দেশের বিভিন্ন বিভাগে ধারাবাহিকভাবে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।
অনেক ক্ষেত্রে দুর্বৃত্তদের প্রকাশ্যে অস্ত্র হাতে ঘোরাফেরা করতেও দেখা গেছে, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মহলে আলোচনা ও প্রশ্ন উঠছে।
পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ দিনে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটেছে খুলনা বিভাগে, যেখানে নিহত হয়েছেন ১১ জন।
এরপর রয়েছে ঢাকা বিভাগে ৯টি, চট্টগ্রাম বিভাগে ৮টি, রাজশাহী বিভাগে ৬টি, রংপুর বিভাগে ৪টি এবং বরিশাল বিভাগে ২টি হত্যাকাণ্ডের ঘটনা।
সাম্প্রতিক এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকারিতা ও তৎপরতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। কেউ কেউ দাবি করছেন, দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তীকালীন সরকারের সময়ের তুলনায়ও খারাপ হয়ে গেছে।
