দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধে ইরান কোনো যুদ্ধবিরতি চাইছে না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আর কোনো আলোচনার কারণও দেখছেন না তিনি। আরাগচি বলেছেন, মার্কিনিদের সঙ্গে ইরান দুই দফা আলোচনা করেছে, কিন্তু দুইবারই আলোচনার মাঝপথে হামলার শিকার হয়েছেন তারা।

বৃহস্পতিবার মার্কিন সংবাদমাধ্যম এনবিসি নিউজকে আরাগচি বলেন, “আমরা যুদ্ধবিরতি চাইছি না। যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনারও কোনো কারণ আমরা দেখছি না। আমরা যখন দুইবার তাদের সঙ্গে আলোচনা করলাম, প্রতিবার তারা আলোচনার মাঝে আমাদের ওপর হামলা চালিয়েছে।”

সূত্র: এনবিসি