হিজবুল্লাহ দাবি করেছে, তারা উত্তর ইসরায়েলের ইয়ারা ব্যারাকে ড্রোন হামলা চালিয়েছে। গোষ্ঠীটি জানিয়েছে, আজ ভোরে আক্রমণাত্মক ড্রোনের একটি স্কোয়াড্রন উৎক্ষেপণ করা হয়।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, ড্রোনগুলো স্থানীয় সময় সকাল ৬টা ১৫ মিনিটের দিকে (০৪:১৫ জিএমটি) ইয়ারা ব্যারাক লক্ষ্য করে পাঠানো হয়। লেবাননের বিভিন্ন শহর, বিশেষ করে বৈরুতের দক্ষিণ উপশহরে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে গোষ্ঠীটি।

সুত্র : আল জাজিরা