সম্প্রতি রুশ গোয়েন্দা সংস্থার একটি বিশেষ অনুসন্ধানী প্রতিবেদনে ইসরায়েলের সামরিক ও কৌশলগত ক্ষয়ক্ষতির এক ভয়াবহ চিত্র উঠে এসেছে। যুদ্ধের প্রথম তিন দিনেই ইসরায়েল যে পরিমাণ জনবল ও বিশেষজ্ঞ হারিয়েছে, তাকে আধুনিক যুদ্ধের ইতিহাসে ‘নজিরবিহীন’ বলে আখ্যা দিচ্ছেন সামরিক বিশ্লেষকরা।

রুশ গোয়েন্দা সূত্রের বরাতে সামাজিত যোগাযোগ মাধ্যমে প্রকাশিত বিভিন্ন পোষ্টের দাবি অনুযায়ী, মাত্র ৭২ ঘণ্টার সংঘাতে ইসরায়েলের অন্তত ৬ জন জেনারেল এবং ৩২ জন মোসাদ এজেন্ট প্রাণ হারিয়েছেন। এখানেই শেষ নয়, অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা সিন বেট-এর ৭৮ জন অপারেটিভ এবং বিমান বাহিনীর ১৯৮ জন দক্ষ অফিসার নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এছাড়া ৪৬২ জন নিয়মিত সেনা এবং ৪২৩ জন রিজার্ভিস্টসহ মোট নিহতের সংখ্যা ১,২০০ ছাড়িয়ে গেছে।

সবচেয়ে বড় ধাক্কাটি এসেছে ইসরায়েলের পরমাণু কর্মসূচিতে; রাশিয়ার তথ্যমতে, ১১ জন শীর্ষস্থানীয় পরমাণু বিজ্ঞানী এই অল্প সময়ের ব্যবধানে নিহত হয়েছেন। যেখানে গত ২০ বছরের আফগান যুদ্ধে যুক্তরাষ্ট্র কোনো জেনারেল হারায়নি, সেখানে মাত্র ৩ দিনে ৬ জন জেনারেলের মৃত্যু ইসরায়েলি কমান্ড স্ট্রাকচারের জন্য একটি বড় বিপর্যয়।

এখন পর্যন্ত ইসরায়েলি কর্তৃপক্ষ এই পরিসংখ্যান স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। তবে দৈনিক ইনকিলাবের পক্ষ থেকেও এই তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। মূলধারার সংবাদমাধ্যমে যখন কেবল আয়রন ডোম ও পাল্টা হামলার দৃশ্য দেখানো হচ্ছে, তখন রাশিয়ার এই গোয়েন্দা তথ্য যুদ্ধের ভিন্ন এক অন্ধকার দিক উন্মোচন করছে। বিশ্লেষকদের মতে, তেল আবিব তথ্য প্রবাহ কঠোরভাবে নিয়ন্ত্রণ করলেও রাশিয়ার এই ফাঁস করা তথ্য বিশ্বজুড়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।