কুয়েতের আল-আদিরি বিমানঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করেছে বলে জানিয়েছে ইরানের ইসলামিক রেভোলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ফার্স নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।

এর আগে কুয়েতের সেনাবাহিনী জানিয়েছে, দেশটির বিমান প্রতিরক্ষাব্যবস্থা ক্ষেপণাস্ত্র এবং ড্রোন হামলার জবাব দিয়েছে।

আইআরজিসি জানিয়েছে, হামলা করে মার্কিন হেলিকপ্টার মেরামত কেন্দ্র, জ্বালানি ট্যাংক ও কমান্ড সেন্টার ধ্বংস করা হয়েছে। এই আক্রমণের পরে, ঘাঁটিতে ভয়াবহ আগুন লেগেছে, এবং সেখান থেকে এখনও ঘন, কালো ধোঁয়া উঠতে দেখা গেছে।