সৌদি আরবের আল-খারজ শহরের একটি আবাসিক এলাকায় প্রজেক্টাইলের আঘাতে এক বাংলাদেশিসহ দুজন নিহত হয়েছেন। নিহত অপর ব্যক্তি ভারতীয়। রোববারের হামলার এ ঘটনায় ১২ জন আহত হওয়ার তথ্য এক্স পোস্টে দিয়েছে সৌদি সিভিল ডিফেন্স।

নিহত ও আহত ব্যক্তিদের পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।