৬ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে মৌসুম শুরু লিভারপুলের৬ গোলের রোমাঞ্চকর ম্যাচ জিতে মৌসুম শুরু লিভারপুলের

আবেগ ও রোমাঞ্চে ভরা এক ম্যাচ দিয়ে শুরু হলো ইংলিশ প্রিমিয়ার লিগের ২০২৫-২৬ মৌসুম। অ্যানফিল্ডে গতকাল (শুক্রবার) রাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিভারপুল ৪-২ গোলে হারিয়েছে বোর্নমাউথকে। ম্যাচের শুরুতে প্রয়াত লিভারপুল তারকা দিয়েগো জোতাকে স্মরণ করে নীরবতা পালন করেন খেলোয়াড়, দর্শক ও কর্মকর্তারা।

প্রথমার্ধে ৩৭তম মিনিটে অভিষিক্ত হুগো একিতিকের গোলে লিড নেয় লিভারপুল। বিরতির পর ৪৯ মিনিটে কোডি গাকপোর গোলে ব্যবধান দ্বিগুণ হয়। তবে বোর্নমাউথের ঘানার ফরোয়ার্ড অ্যান্তোইন সেমেনিও ৬৪ ও ৭৬ মিনিটে দুটি গোল করে ম্যাচে সমতা ফেরান।

শেষ মুহূর্তে লিভারপুলের হয়ে গোল করেন ফেদরিকো চিয়েসা (৮৮ মিনিট) ও মোহামেদ সালাহ (অতিরিক্ত সময়)। ফলে ৪-২ গোলের জয় নিয়ে মৌসুম শুরু করল আর্নে স্লটের দল।

ম্যাচ চলাকালীন বোর্নমাউথের সেমেনিওকে উদ্দেশ্য করে গ্যালারিতে ঘটে বর্ণবাদী আচরণ। খেলা কিছুক্ষণ বন্ধও ছিল। তবে সে ঘটনার জবাব মাঠেই দিয়েছেন ঘানার এই স্ট্রাইকার—দুটি গোল করে দলকে ফিরিয়ে আনেন লড়াইয়ে।

শেষ মুহূর্তে গোল করে সালাহ প্রিমিয়ার লিগে নিজের ১৮৭তম গোলের দেখা পান। এতে যৌথভাবে তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছেন তিনি, যেখানে অ্যান্ড্রু কোলও আছেন সমান গোল নিয়ে। শীর্ষে আছেন অ্যালান শিয়ারার (২৬০), হ্যারি কেইন (২১৩) ও ওয়েইন রুনি (২০৮)।
এছাড়া মৌসুমের প্রথম ম্যাচে সবচেয়ে বেশি ১০টি গোল করার রেকর্ড এখন একাই সালাহর দখলে।