গত ১২ই মার্চ ইরানের হামলায় ক্ষতিগ্রস্ত দুবাইয়ের একটি ভবন

ইরানের হামলায় ক্ষয়ক্ষতি বা অন্যান্য ঘটনার ছবি প্রকাশ করলে “জরিমানা, কারাদণ্ড এবং নির্বাসন” দেওয়া হতে পারে বলে সতর্ক করেছে সংযুক্ত আরব আমিরাত।

সামাজিক মাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে নিজ দেশের নাগরিকদের এ বিষয়ে সতর্ক করেছে ইরানে অবস্থিত ব্রিটিশ দূতাবাস।

ব্রিটিশ দূতাবাস জানিয়েছে, “সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ঘটনাস্থল বা প্রজেক্টাইলের ক্ষতির পাশাপাশি সরকারি ভবন এবং কূটনৈতিক মিশনের ছবি তোলা, পোস্ট করা বা শেয়ার করার বিরুদ্ধে সতর্ক করেছে”।

দূতাবাস সতর্ক করে দিয়েছে যে, ব্রিটিশ নাগরিকরা সংযুক্ত আরব আমিরাতের আইনের আওতাধীন, এবং “লঙ্ঘনের ফলে জরিমানা, কারাদণ্ড বা নির্বাসন হতে পারে।”

সম্প্রতি শহরের উপর দিয়ে যাওয়া ইরানি ক্ষেপণাস্ত্রের ছবি তোলার অভিযোগে দুবাইতে ৬০ বছর বয়সী এক ব্রিটিশ ব্যক্তির বিরুদ্ধে সাইবার-অপরাধ আইনে অভিযোগ আনা হয়েছে বলেও জানা গেছে।

SHUTTERSTOCK