ইরান ও যুক্তরাষ্ট্রর মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি চলছে, যা শিগগিরই পাকিস্তানে অনুষ্ঠিত হতে পারে। জার্মান পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, এর আগে দু’দেশের মধ্যে পরোক্ষ যোগাযোগও হয়েছে।

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরাসরি আলোচনার প্রস্তুতি নেয়া হয়েছে বলে জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইয়োহান ভাডেফুলকে উদ্ধৃত করে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
ভাডেফুল বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা পাকিস্তানে আলোচনায় বসার পরিকল্পনা করছেন।
ডয়েচলান্ডফুঙ্ক রেডিওকে দেয়া এক সাক্ষাৎকারে জার্মান পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।
উভয় দেশের মধ্যে ‘পরোক্ষ যোগাযোগ’ হয়েছে এবং ‘সরাসরি বৈঠকের প্রস্তুতি নেয়া হয়েছে’ জানিয়ে তিনি বলেন, তার বিশ্বাস বৈঠকটি ‘খুব শিগগিরই পাকিস্তানে’ অনুষ্ঠিত হবে।
সূত্র : বিবিসি
