
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ন্যাটোর ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। এক ব্যবসায়িক সম্মেলনে তিনি বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধে ন্যাটোর প্রতিক্রিয়ায় তিনি খুবই হতাশ। ট্রাম্পের ভাষায়, ‘ন্যাটো একটা কাগুজে বাঘ, আমরাই তাদের সাহায্য করি, কিন্তু তারা কখনও আমাদের সাহায্য করে না।’
তিনি অভিযোগ করেন, ইউরোপীয় মিত্ররা যুক্তরাষ্ট্রকে যথেষ্ট সমর্থন দিচ্ছে না।
