
লেবাননে নিহত ইসরায়েলি সেনা
লেবাননের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে এবার এক ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। রোববার (২৯ মার্চ) সকালে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
তারা জানিয়েছে, নিহত সেনা মোশে ইটজচাক হাকোহেন কাটজ। তিনি ইসরায়েলি সেনাবাহিনীতে সার্জেন্ট পদমর্যাদার ছিলেন।
২২ বছর বয়সী কাটজ যুক্তরাষ্ট্রের কানেকটিকাটে নিউ হ্যাভেনে জন্মগ্রহণ করেছিলেন। তিনি লেবাননে এক হামলায় নিহত হন। এসময় তার সঙ্গে থাকা সেনারা আহত হয়েছেন।
ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, কাটজের পরিবারকে তার নিহত হওয়ার খবর জানানো হয়েছে।
এদিকেইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্তত ১২ জন আহত হয়েছেন। জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত বেইত শেমেশ শহরে এই হামলার ঘটনা ঘটে।
