
সংযুক্ত আরব আমিরাতে ইরানের ড্রোন হামলায় এক বাংলাদেশির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
সংবাদ মাধ্যমটি জানায়, আমিরাতের ফুজাইরা শহরের আল রিফায় ইরানের ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে তার মৃত্যু হয়।
নিহত ব্যক্তি আল রিফা এলাকার একটি ফার্মে কাজ করছিলেন। তবে এই বাংলাদেশির নাম পরিচয় কোনো কিছু এখনো জানায়নি আমিরাত।
এই মৃত্যুতে আমিরাতে ইরানি হামলায় মৃতের সংখ্যা দাঁড়ালো ১২ জনে।
