ইরানের সামরিক বাহিনী ইসলামিক রেভ্যুলিউশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, হরমুজ প্রণালির পরিস্থিতি তাদের “দৃঢ় ও পূর্ণ নিয়ন্ত্রণে” রয়েছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হাস্যকর কার্যকলাপের জন্য এটি শত্রুদের জন্য খুলে দেওয়া হবে না।

বুধবার (১ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

আইআরজিসির এই বক্তব্যের আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন— ইরানের প্রেসিডেন্ট যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন। তবে তিনি শর্ত দেন, হরমুজ প্রণালি “খোলা, নিরাপদ ও স্বাভাবিক” না হলে যুক্তরাষ্ট্র কোনো যুদ্ধবিরতি বিবেচনা করবে না।

এদিকে ইরানের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির অনুরোধের বিষয়টি নিশ্চিত করা হয়নি। বরং আইআরজিসির সাম্প্রতিক মন্তব্যে স্পষ্ট হয়েছে, কৌশলগত এই গুরুত্বপূর্ণ প্রণালি নিয়ে তেহরান আপোশের কোনো ইঙ্গিত দিচ্ছে না।