লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ দাবি করেছে, তারা ইসরায়েলের একটি যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। রোববার (৫ এপ্রিল) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, লেবাননের উপকূল থেকে প্রায় ৬৮ নটিক্যাল মাইল দূরে অবস্থান করা ইসরায়েলি সামরিক জাহাজটিকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়। সশস্ত্র গোষ্ঠীটির দাবি, জাহাজটি লেবাননের ভূখণ্ডে ‘আগ্রাসন চালানোর প্রস্তুতি’ নিচ্ছিল।

হিজবুল্লাহ আরও জানায়, কয়েক ঘণ্টার নজরদারির পর নৌ-ভিত্তিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলাটি পরিচালনা করা হয় এবং এতে সরাসরি লক্ষ্যবস্তুতে আঘাত হানার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।