
দুই সপ্তাহের সাময়কি যুদ্ধবিরতি কার্যকরের পর গণমাধ্যমকর্মীদের মুখোমুখি হয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ।
এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে তার সমৃদ্ধ ইউরেনিয়াম হস্তান্তর করবে, নইলে যুক্তরাষ্ট্র সেখানে ধ্বংসস্তুপের নিচে চাপা পড়া ইউরেনিয়াম খনন করে ‘বের করে আনবে’।
পিট হেগসেথ আরও বলেন, “নতুন ইরানি শাসনব্যবস্থার সঙ্গে আমেরিকার সম্পর্ক আগের চেয়ে ভিন্ন হবে।”
মার্কিন প্রতিরক্ষামন্ত্রী বলেন, তিনি আশা করেন এবং বিশ্বাস করেন যে যুদ্ধবিরতি বজায় থাকবে।
তিনি আরও জোর দিয়ে বলেন যে, হরমুজ প্রণালী এখন উন্মুক্ত এবং বাণিজ্য চলাচল স্বাভাবিক থাকবে। সূত্র: দ্য গার্ডিয়ান
