
জাতীয় সংসদে নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬, বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ , ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ বিল-২০২৬ পাস হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সাপ্তাহিক সরকারি ছুটির দিনেও চলছে সংসদ অধিবেশন। সকাল ১০টায় জাতীয় সংসদ ভবনে প্রথম অধিবেশনের ১৩তম দিনের অধিবেশন শুরু হয়। অধিবেশনে সভাপতিত্ব করছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের সংসদে বিলগুলো সংসদে উত্থাপন করেন। পরে কণ্ঠ ভোটে তা পাস করা হয়।
