তিন সচিবকে প্রত্যাহার করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। সোমবার (২৩ ফেব্রুয়ারি) জনপ্রশাসনের মন্ত্রণালয় তিনটি পৃথক প্রজ্ঞাপনের মাধ্যমে তাদের প্রত্যাহারের সিদ্ধান্ত জানিয়েছে।

প্রত্যাহার হওয়া সচিবরা হলেন- ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব মো. সাইফুল্লাহ পান্না এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব রেহানা পারভীন। প্রত্যাহারের পর তিন সচিবকেই জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।

নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রশাসনে রদবদলের অংশ হিসেবেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। গত রোববার (২২ ফেব্রুয়ারি) সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল হয়েছে। শিগগিরই পুলিশের শীর্ষ পদগুলোতেও পরিবর্তন আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।