সভাপতি জামায়াতের, সম্পাদক বিএনপির

ভোলা চরফ্যাশন চৌকি আদালত আইনজীবী কার্যনির্বাহী পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) আইনজীবী সমিতির নিজস্ব কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট রমিজ উদ্দিন সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন। আর সাধারণ সম্পাদক হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপি সমর্থিত প্রার্থী অ্যাডভোকেট লিটন হাওলাদার বিজয়ী হয়েছেন।

নির্বাচনে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাডভোকেট রাশ বিহারী ও অ্যাডভোকেট আওলাদ হোসেন আসদ। ভোটগ্রহণ শেষে দুপুর দেড়টায় ফলাফল ঘোষণা করেন চরফ্যাশন আদালতের যুগ্ম জেলা ও দায়রা জজ মো. রুবায়েত ফেরদোস।

এ ছাড়া কমিটিতে সহসভাপতি পদে অ্যাডভোকেট তরিকুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আশরাফ আলী নিরব, ধর্ম, ক্রিয়া ও পাঠাগার বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশিদ ফরাজী বিনা প্রতিদ্বন্দ্বিতায় এবং সদস্য পদে অ্যাডভোকেট মোজাম্মেল হক ও অ্যাডভোকেট লিয়াকত আলী নির্বাচিত হয়েছেন।