প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা ও ঢাকা-৮ আসনের সংসদ সদস্য মির্জা আব্বাসের শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। গতকাল সোমবার রাতে তাঁর মিডিয়া সেলের একজন সদস্য এ তথ্য জানিয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। গত রবিবার সকালে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে মির্জা আব্বাসকে সিঙ্গাপুর নেওয়া হয়।

তাঁর সঙ্গে স্ত্রী আফরোজা আব্বাস, বড় ছেলে মির্জা ইয়াসির আব্বাস এবং একজন ব্যক্তিগত চিকিৎসক রয়েছেন। এর আগে গত বুধবার সন্ধ্যায় সাবেক এই মন্ত্রী মস্তিষ্কে রক্তক্ষরণের কারণে অসুস্থ হয়ে জ্ঞান হারান।