
ইরান ও হিজবুল্লাহর দ্বিমুখী হামলায় ইসরায়েলের মধ্য ও উত্তরাঞ্চলে অন্তত চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) ভোরে এ হামলা চালানো হয় বলে ইসরায়েলের গণমাধ্যমে বলা হয়েছে।
ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম জানিয়েছে, ইরানের একটি ক্ষেপণাস্ত্র তেল আবিবের পূর্বে অবস্থিত বেনি ব্রাক শহরে আঘাত হানে। এতে স্থানীয় পানি সরবরাহ নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয় এবং রাস্তাঘাটে ব্যাপক পানি ছড়িয়ে পড়ার ঘটনা ঘটে।
সম্প্রচারমাধ্যমটি আরও জানায়, এই হামলার ফলে সৃষ্ট ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে তেল আবিব, রামাত গান এবং বেনি ব্রাক-এর বেশ কয়েকটি এলাকায় বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে।
ইসরায়েলের সংবাদভিত্তিক চ্যানেল ১২ এই ঘটনাকে ইরান ও হিজবুল্লাহর ‘একযোগে আক্রমণ’ হিসেবে
বর্ণনা করেছে। তারা আরও জানিয়েছে, বৃহত্তর তেল আবিব এলাকার অন্তত ১১টি স্থানে ক্লাস্টার বা গুচ্ছ ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়েছে।
সূত্র: আন্দালু
