বাংলাশে জাতীয় পার্টি (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন,জুলাই সনদকে নিয়ে বিরোধীদল এমনভাবে উপস্থাপন করছে সরকারপক্ষকে জুলাইয়ের বিরুদ্ধে মুখমুখি নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমরা জুলাই সনদকেমমানি। আমরা জুলাই এর প্রত্যাকটা দফাকে সম্মানকরি।জুলাই সনদের স্পীডটা আমরা সবাই ধারন করবো। একই সাথে আমরা সংবিধানকে সম্মান করবো বলে জানান।

রোববার (১২ এপ্রিল ২০২৬) বাদ আসর ভোলা সদর উপজেলার উকিলপাড়াস্থ ‘শান্ত নীড়’-এ ভোলার রূপকার নাজিউর রহমান মঞ্জুর ১৮তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।