ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিনগুলোতে রাজনৈতিক অঙ্গনে সরকারের ভবিষ্যৎ নিয়ে নানা আলোচনা-পর্যালোচনা চলছেই। সেই প্রেক্ষাপটে ইসলামি চিন্তাবিদ ড. এনায়েতুল্লাহ আব্বাসী নিজের মূল্যায়ন প্রকাশ করেছেন। তিনি মনে করেন, আসন্ন নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংখ্যাগরিষ্ঠ আসনে বিজয়ী হয়ে সরকার গঠন করতে পারে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি ফটোকার্ডের সঙ্গে তিনি লিখেছেন, ‘অনুধাবনমূলক বিশ্লেষণের মাধ্যমে যতটুকু বুঝতে পেরেছি, ইনশাআল্লাহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সংখ্যাগরিষ্ঠ হয়ে সরকার গঠন করবে এবং আগামীর রাষ্ট্রনায়ক হবেন তারেক রহমান। আল্লাহ তায়ালা নিশ্চয়ই সব বিষয়ে সম্যক অবগত।’
ড. আব্বাসীর এই মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। ভোটগ্রহণের ঠিক দুই দিন আগে রাজনৈতিক মহলে সরকার গঠন সংক্রান্ত এই ধরনের পূর্বাভাস ও মতামত আলোচনা-পর্যালোচনার অংশ হিসেবে দেখা হচ্ছে।
